হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ই য়া বা সহ মো. আনোয়ার নামে সাংবাদিক কার্ডধারী ব্যক্তি আটক । - আলোর সকাল
স্টাফ রিপোর্টার: মোহাম্মদ হোসাইন, কক্সবাজার
২৬ মে ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ই য়া বা সহ মো. আনোয়ার নামে সাংবাদিক কার্ডধারী ব্যক্তি আটক ।

হোয়াইক্যং চেকপোস্টে মাইক্রোবাস যোগে ৪৮,০০,০০০/- আটচল্লিশ লক্ষ টাকার মূল্যের ১৬,০০০ (ষোল হাজার) পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)

গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ নুর এর ছেলে মোহাম্মদ আনোয়ার(৫৬)।

আজ সোমবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৫ মে ২০২৬ তারিখ আনুমানিক ১৬৫০ ঘটিকায় হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ হেনরী (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করতে চাইলে মাইক্রোবাস চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবি সাথে অশোভনীয় আচরণ করে এবং জোরপূর্বক গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার প্রাক্কালে বিজিবি কর্তৃক ধাওয়া করে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশীকালে তার কাছ হতে ভুয়া সাংবাদিকের ০২টি আইডি কার্ড উদ্ধার করা হয় এবং ডগ হেনরী কর্তৃক মাইক্রোর পিছনের ছিটের কভারের ভিতর থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাইক্রোবাসের চালক ভুয়া সাংবাদিক মোহাম্মদ আনোয়ার (৫৬), পিতা-মুহাম্মদ নুর, মাতা-রওশন আকতার, গ্রাম-সিকদারপাড়া, ডাকঘর-হ্নীলা, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে এবং জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং ০১টি এন্ড্রয়েড (আই ফোন) মোবাইল সহ আটক করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি উল্লিখিত ইয়াবা হ্নীলা হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০