অপপ্রচার ও মানহানির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় ও সিআইডিতে অভিযোগ - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ:
১১ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপপ্রচার ও মানহানির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় ও সিআইডিতে অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানির অভিযোগ এনে চারজনকে আসামি করে নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট থানায় এবং সাইবার পুলিশ সেন্টার, সিআইডিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। অভিযোগটি গ্রহণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি গণমাধ্যমের সঙ্গেও যুক্ত রয়েছেন। অভিযোগে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে।

অভিযোগে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাজার রোড এলাকার কামাল প্রধান, হাফিজ, ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকার সুলতান মাহমুদ এবং বন্দরের নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আলমগীরের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক আইডি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ও অনলাইন পেজ খুলে মানব কল্যাণ পরিষদ এবং নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ও বিভ্রান্তিকর ছবি তৈরি ও প্রচারের অভিযোগও করা হয়েছে।

মান্নান ভূঁইয়া অভিযোগ করেন, সম্প্রতি তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করলে অভিযুক্তদের সহযোগীরা নারায়ণগঞ্জ আদালত চত্বর ও চাষাঢ়া এলাকায় তার ওপর হামলার চেষ্টা চালায় এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মব তৈরির অপচেষ্টা করে।

তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিয়ে এর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এম এ মান্নান ভূঁইয়া বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।”

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

বাগমারা’য় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্থানীয় নেতারা প্রধান শিক্ষককে হুমকি: থানায়-জিডি

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত মুন্সিগঞ্জের সব ফায়ার স্টেশন।

তাহিরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ, মাদক কারবারি পলাতক

জগন্নাথপুরে পলাতক আসামী “নাঈম” গ্রেপ্তার 

ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক

তাহিরপুরের সাংবাদিক শফিকুল ইসলাম স্বাধীনের নতুন মাইলফলক

ছাতকে মোবাইল কোর্টের অভিযান ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা 

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

১০

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত

১১

মৌলভীবাজার সিটি অ্যাপেক্স ক্লাবের তৃতীয় পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

১২

কলাগাঁও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডির নৌকা জব্দ, বিজিবির অভিযান

১৩

জগন্নাথপুরে মাদকাসক্ত যুবককে জেল-জরিমানা 

১৪

ধর্মপাশায় GEF এর অর্থায়নে NACOM কর্তৃক লোকাল এডাপটেশন প্ল্যান অব একশন (LAPA) এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত–

১৫

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

১৬

নবীগঞ্জে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন- ইউএনও 

১৭

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

১৮

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও অবৈধ উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দ।

২০