ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা জানে আলম আবির - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
২৫ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা জানে আলম আবির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা জানে আলম আবির। এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি কোরবানির প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

এই পবিত্র মাহেন্দ্রক্ষণে জানে আলম আবির গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুধু পশু কোরবানি করলেই হবে না, আমাদের অন্তরের অহংকার, হিংসা ও সংকীর্ণতাকেও কোরবানি দিতে হবে। বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের চর্চাই হোক ঈদের মূল শিক্ষা।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ত্যাগের চেতনা ছড়িয়ে দিক। সকল ভেদাভেদ ভুলে মানুষ যেন একে অপরের পাশে দাঁড়ায় এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়—সেই আহ্বান জানান তিনি।

এসময় সমাজের অসহায়, অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে জানে আলম আবির তাহিরপুরবাসীসহ সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকে ভোট দিলাম’ বলা নারীকে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আটক

১

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

২

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার

৪

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সিতে মিলল ২ কেজি হেরোইন, পলাতক ব্যবসায়ী

৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার, আহত ভাই

৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—শুভেচ্ছা জানালেন আক্তার হোসেন

৭

চাঁপাইনবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ১

৮

তাহিরপুরে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, সরেজমিন তদন্ত ও সুষম বাস্তবায়নের দাবি

৯

তাহিরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

১০

জাতীয় পরিচয়পত্রে ঢাকার ঠিকানা, ধনপুরে ভিজিডি কার্ডের দাবির ভিডিও ঘিরে প্রশ্ন

১১

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট, থানায় জিডি

১২

তাহিরপুরে ফুচকা খেতে বের হয়ে নিখোঁজ ১৫ বছরের আরাফাত

১৩

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ

১৪

গ্রেপ্তার এড়াতে প্রেস লেখা মোটরসাইকেল ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভোঁ-দৌড় 

১৫

শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা খাতুন ও টিআই আলমগীর হোসেনের শান্তি দাবি 

১৬

নাসিরনগরের ৬ নারী; চেইন স্বর্ণের চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!!

১৮

কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ

১৯

তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা।

২০