তাহিরপুর প্রতিনিধি :পবিত্র ঈদুল আযহা উপলক্ষেতাহিরপুর সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন সাবেক মেম্বার, ও মেম্বার পদপ্রার্থী হুমায়ুন কবির।
এসময়ে তিনি বলেন,” ঈদের পবিত্র দিনে তাহিরপুর সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বাসীসহ আমি সকল জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ঈদুল আযহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক আনন্দ যাত্রা। এই ঈদে মহান আল্লাহকে রাজি খুশী করার জন্য মুসলমানগণ স্বামার্থ অনুযায়ী কোরবানীর পশু কোরবানী করেন এবং তা আত্মীয় স্বজন ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
আমি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে এখানকার প্রতিটি মানুষের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও মানবিক ওয়ার্ড গঠনে কাজ করে যেতে চাই, জনগণের সেবাই আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আমি ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সাবেক ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্বে থাকা অবস্থায় সবসময় আমার ওয়ার্ডের অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের যে কোনো প্রয়োজনে তারা আমাকে সরাসরি পাশে পেয়েছে। আমি সততা ও নৈতিকতার সঙ্গে আমার দায়িত্ব পালন করেছি বলেই আজও ওয়ার্ডের মানুষ আমাকে অসহায় মানুষের বন্ধু হিসেবে চেনে।
গত নির্বাচনে পারিবারিক কিছু বিষয় বিবেচনা করে আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি। তবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেকেই আমার খোঁজখবর নিয়েছেন, বাড়িতে এসে মতামত ও ভালোবাসা প্রকাশ করেছেন। তাদের আন্তরিকতা ও সমর্থনে অনুপ্রাণিত হয়ে আমি আবারও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।
আমার স্বপ্ন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ওয়ার্ড গড়ে তোলা। বিশেষ করে তরুণদের নিয়ে একটি সচেতন, মানবিক ও আধুনিক ওয়ার্ড গঠনে আমি কাজ করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
মন্তব্য করুন