চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো:মুসা জঙ্গী।
শনিবার (২৩ মে) দুপুরে তিনি গোমস্তাপুর থানা ও উপজেলা পরিষদ লাইব্রেরি পরিদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, গোমস্তাপুর সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজমাইন মাহতাব, গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল,সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা। মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন