চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার  - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১ জুলাই ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। গতকাল মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই শিক্ষার্থী হলো- সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দু’জনেই ঐ এলাকার সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির কয়েকজন বন্ধু একসঙ্গে চরবাগডাঙা ইউনিয়নের আলিম নগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তীব্র স্রোতে রিফাত ও রাসেল গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাদের দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০