চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ, সওজ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ  - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৮ মে ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ, সওজ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ 

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অফিস ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে জেলা নাগরিক আদায় কমিটির ব্যানারে এ সব কর্মসূচি পালিত হয়।

সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রেহাইচর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে যান। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এরপর বিক্ষোভকারীরা মহানন্দা সেতুর টোল ঘরের কাছে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল মোল্লা, ছাত্র জনতা মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল সিদ্দিকী নয়ন, সাংবাদিক নেতা ফয়সাল আজম অপু, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ, জেলা সিএনজি ও অটোবাইক সমিতির সভাপতি মো. আজগর আলী, জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুল ইসলাম সহ আরও অনেকেই।

জেলা নাগরিক অধিকার আদায় কমিটির নেতৃবৃন্দ বলেন, ১৯৯৩ সালে চালুর পর থেকে মহানন্দা সেতুতে টোল আদায় করা হচ্ছে। এটি জনগণের উপর বাড়তি চাপ তৈরি করছে। সেতুতে টোল আদায় বন্ধ না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিনুর রহমান বলেন, আগামী অর্থবছর থেকে পরবর্তী তিন বছর সেতুতে টোল আদায়ের জন্য ইজারা দেয়ার প্রক্রিয়া চলছে। সোমবার দরপত্র দাখিলের শেষদিন ছিলো। এ দিনেই বিক্ষোভ ও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হলো। তিনি বলেন, সারাদেশে ২০০ মিটারের অধিক দৈর্ঘ্যের সেতুতে একই নীতিমালা অনুযায়ী টোল আদায় করে সড়ক ও জনপথ বিভাগ। কাজেই আলাদা করে শুধু মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) টোলমুক্ত করার সুযোগ স্থানীয়ভাবে নেই। এই সিদ্ধান্ত নেয়ার এক্তিয়ার সরকারের নীতিনির্ধারনী মহলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবীদের দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দূরপাল্লা সহ সকল বাস বন্ধ 

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ হওয়া যুবকের ৮দিন পর মরদেহ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ, সওজ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ 

তাহিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

আসন্ন ৪ নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জমে উঠেছে আলোচনা

কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

তাহিরপুরের তিন মাদক ও চোরাকারবারি নেত্রকোনা নৌ-পুলিশের জালে, বিপুল ভারতীয় মদ উদ্ধার

১০

বাদাঘাট ফুটবল মাঠে গরুর হাট: খেলাধুলা বন্ধের শঙ্কা, ফেসবুকে সমালোচনার ঝড়

১১

বেলকুচি উত্তর দেলুয়ায় অর্থ সংকটে জামে মসজিদের নির্মাণ কাজ স্থবির, মুসল্লিদের নামাজ আদায়ে কষ্ট সহায়তার আহ্বান

১২

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন

১৩

শ্রীবরদীতে কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

১৪

তাহিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত

১৫

কলমাকান্দায় অভিমান করে ঘর ছাড়ার পর ৯ বছরের শিশু থানায়, স্বজনদের সন্ধানে পুলিশ

১৬

মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৃণমূলে রাজনীতিবিদ নারী নেত্রীদের বার্তা।

১৭

পাওনা টাকার বিরোধে কলমাকান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৮

তাহিরপুর সীমান্তে বিজিবির সোর্স সন্দেহে হতদরিদ্র ব্যক্তিকে হত্যা।

১৯

সুনামগঞ্জে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

২০