জগন্নাথপুরে ১২টি অস্থায়ী পশুর হাটের জন্য আবেদন, সড়কের উপর হাট না বসানোর আহবান   - আলোর সকাল
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
১৯ মে ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ১২টি অস্থায়ী পশুর হাটের জন্য আবেদন, সড়কের উপর হাট না বসানোর আহবান  

পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির উপলক্ষে জগন্নাথপুরে ১২ টি অস্থায়ী পশুর হাট স্থাপনের অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের নিকট আবেদন করা হয়েছে। যানজট এড়াতে সড়কের উপর যেন এই হাট না বসে সে দিকটি খেয়াল রেখে অস্থায়ী পশু হাটের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।

আর মাত্র কয়েক দিন বাকী ২৮শে মে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। এই ঈদে আল্লাহর সন্তুষ্টি লাভে ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ সামর্থ্য অনুযায়ী গরু,ছাগল ও ভেড়া ইত্যাদি হালাল পশু কোরবানি দিয়ে থাকেন। এবং গ্রামে ও হাট-বাজার থেকে পশু ক্রয় করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবছর পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকার ১২ টি স্থানে কোরবানির পশু ক্রয়-বিক্রয় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে অস্থায়ী পশুর হাটের জন্য উপজেলা প্রশাসনের নিকট আবেদন জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরও বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটবে হাট-বাজার । এতে সড়কে যানজট ও জনদুর্ভোগ এড়াতে নির্ধারিত স্থানে অস্থায়ী পশুর হাট স্থাপন জরুরী। আবেদনকৃত বাজার গুলোর মধ্যে রয়েছে , সৈয়দপুর বাজার, নয়াবন্দর বাজার, বড়ফেচী বাজার, পল্লীগঞ্জ বাজার, ইনাতগঞ্জ বাজার ( জগন্নাথপুর অংশ), গোবিন্দ বাজার(কলকলি), কেউন বাড়ি বাজার, মিরপুর বাজার, লামাটুকের বাজার, মজিদপুর বাজার, জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার ও জগন্নাথপুর সদর বাজার। এছাড়া ও উপজেলার রসুলগঞ্জ বাজার ও রানীগঞ্জ বাজারে নিয়মিত পশুর হাট রয়েছে।

আবেদনকারীরা জানান, নির্ধারিত স্থানে অস্থায়ী গরুর বাজার স্থাপন করা হলে সাধারণ মানুষ সহজে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকবে।

এ ব্যাপারে উপজেলার একাধিক ব্যক্তি তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছর উপজেলার বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাট বসে। আমরা বিভিন্ন বাজার ঘুরে বিনা পেরেশানীতে সহজেই সামর্থ্য অনুযায়ী পশু ক্রয় করতে পারি। তবে একটি বিষয় হলো বিগত বছর গুলোতে অনেক এলাকায় জনগুরুত্বপূর্ণ সড়ক এর উপর পশুর হাট বসায় যানবাহনে চলাচল ও পায়ে হেঁটে চলাচলের ক্ষেত্রে যানজট এর শিকার হতে হয়েছে। তাই সড়ক ব্যতীত নির্ধারিত স্থানে পশুর হাট স্থাপন করা হলে যানজট ও জনভোগান্তী লাগব থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকবে।তাই জনস্বার্থে বিষয়টির প্রতি নজর রাখতে সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানাচ্ছি।

এ ব্যাপারে মুঠোফোনে আলাপকালে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, আবেদন পাওয়া অস্থায়ী পশুর হাট গুলোর অনুমোদনের জন্য উর্ধতন কতৃপক্ষের নিকট প্রেরন করা হয়েছে। এখনও অনুমোদনের কোন পত্র আমরা পাইনাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

২

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৩

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৪

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৫

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৬

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৭

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৮

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

৯

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১০

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১১

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১২

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৩

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৪

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৫

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৬

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৭

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৮

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১৯

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

২০