দেড় মাসেও মেলেনি নিখোঁজ শিশু তাহমিদার সন্ধান, হতাশায় পরিবার - আলোর সকাল
কেএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেড় মাসেও মেলেনি নিখোঁজ শিশু তাহমিদার সন্ধান, হতাশায় পরিবার

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের ১৩ বছর বয়সী শিশু তাহমিদা আক্তার নিখোঁজ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

নিখোঁজ তাহমিদা আক্তার উপজেলার রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল বাছির ও সাবিনা আক্তার দম্পতির মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল ২০২৬ ইং, শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে তাহমিদা নিজ বাড়ি থেকে স্থানীয় বেড়াজালি বাজারে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার জিডি নম্বর ৪৪৫।

পরবর্তীতে মেয়ের সন্ধান না পেয়ে তাহমিদার মা সাবিনা আক্তার গত ১৬ এপ্রিল সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদন করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারে উৎকণ্ঠা আরও বেড়েছে।

তাহমিদার মা সাবিনা আক্তার বলেন, “আমার মেয়ে ৩ এপ্রিল বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাইনি। পরে থানায় জিডি করি এবং পুলিশ সুপারের কাছেও আবেদন দেই। এখন প্রায় দেড় মাস হয়ে গেছে, তবুও আমার মেয়ের কোনো সন্ধান মেলেনি।”

তিনি আরও জানান, তদন্ত চলাকালে তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ আহমদ একটি মোবাইল নম্বর থেকে তথ্য পান যে, তাহমিদাকে দেখা গেছে। পরে তিনি ওই নম্বরটি তদন্ত কর্মকর্তাকে দেন। তদন্তকারী কর্মকর্তা উক্ত নম্বরে যোগাযোগ করলে তারা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় যাওয়ার প্রস্তুতি নেন। তবে সুনামগঞ্জের মল্লিকপুর পেট্রোল পাম্প এলাকায় পৌঁছানোর পর সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় মেয়ের কোনো অঘটন ঘটেছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাহমিদার মা। তিনি দেশবাসী, সাংবাদিক ও প্রশাসনের কাছে তার মেয়েকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন।

যোগাযোগের জন্য পরিবারের মোবাইল নম্বর: ০১৩১১-৭০০০৪২।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“সম্প্রতি এ বয়সী অনেক মেয়েই বিভিন্ন কারণে ইচ্ছাকৃতভাবে ঘর ছেড়ে চলে যাচ্ছে। আমরা অনেককেই উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। তাহমিদা আক্তারের বিষয়েও পুলিশ কাজ করছে। সন্ধান পাওয়া গেলে দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।

জগন্নাথপুরে ১২টি অস্থায়ী পশুর হাটের জন্য আবেদন, সড়কের উপর হাট না বসানোর আহবান  

“সেবার ব্রতে চাকরি” এই মহৎ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

মুন্সিগঞ্জ পঞ্চসারে জনগণকে ঈদের বার্তা বিএনপি নেতা হাবিবুর রহমান।

দেড় মাসেও মেলেনি নিখোঁজ শিশু তাহমিদার সন্ধান, হতাশায় পরিবার

তাহিরপুর ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক 

তাহিরপুরে গ্রামবাসীর হাতে তিন মাদক কারবারি আটক, উদ্ধার ৫২ পিস ইয়াবা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৭ দিন বন্ধ থাকার পর পুনরায় পাথর আমদানি শুরু

ভূমি অফিস প্রাঙ্গণে সেবার আয়োজন, আখাউড়ায় তিনদিনের মেলা শুরু 

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

১০

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

১১

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১২

ভেজাল দুধ তৈরি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল

১৩

সীমান্ত জনপদ দুর্গাপুরে মানুষের পাশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

১৪

মুন্সীগঞ্জ সদর পঞ্চাসার ইউনিউন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে পদে লড়তে চান আপন ভূঁইয়া বার্তা 

১৫

তাহিরপুরে ১৯টি বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় ৯ আসামি কারাগারে

১৬

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার।

১৭

জলমগ্ন তাহিরপুর হাওরপাড়ে সিএনআরএসের মানবিক উদ্যোগ,উপকৃত ৮৮৫ পরিবার

১৮

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

১৯

সুনামগঞ্জের টগার হাওরের ডুবন্ত নলকূপ থেকে উঠছে গ্যাস

২০