পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামীকাল ২০ মে বুধবার সৌদি আরবের পথে রওনা হচ্ছেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাওয়ায় তিনি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছেন।
ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যুক্তরাজ্যের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি, যুক্তরাজ্যের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি সুনামগঞ্জ জেলার সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং জামালগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হজযাত্রাকে কেন্দ্র করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন তিনি। এক আবেগঘন বার্তায় তিনি বলেন, “আমার কোনো ভুলত্রুটির জন্য অথবা যদি আমি কখনো কারো কোনো ক্ষতি করে থাকি, তবে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমার নিরাপদ ও সহজ যাত্রার জন্য দোয়া করবেন।”
তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা যেন আমার হজ কবুল করেন, আমাদের সকল গুনাহ মাফ করেন এবং নেক আমলগুলো কবুল করেন।”
পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরাও তার সুস্থতা, নিরাপদ সফর এবং সফলভাবে হজ পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
মহান আল্লাহ তাআলা সকল হজযাত্রীর হজ কবুল করুন এবং সবাইকে সুস্থ ও নিরাপদে দেশে ফিরিয়ে আনুন। আমিন।
মন্তব্য করুন