তাহিরপুরে গ্রামবাসীর হাতে তিন মাদক কারবারি আটক, উদ্ধার ৫২ পিস ইয়াবা - আলোর সকাল
স্টাফ রিপোর্টার:
১৯ মে ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে গ্রামবাসীর হাতে তিন মাদক কারবারি আটক, উদ্ধার ৫২ পিস ইয়াবা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় জনসাধারণ। গ্রামবাসীর উদ্যোগে ইয়াবাসহ তিনজনকে আটক করার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোনাটছড়া গ্রামের কবরস্থান এলাকায় সোমবার রাতে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল কয়েকজন ব্যক্তি। এ সময় স্থানীয় গ্রামবাসী তাদের গতিবিধি লক্ষ্য করে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে অন্যতম মনির হোসেন (৩৫) ঘাগড়া গ্রামের মৃত আসিক নুরের ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তারা কোনাটছড়া গ্রামের কথিত ইয়াবা কারবারি রহমত আলীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন। রহমত আলী উপজেলার কোনাটছড়া গ্রামের বাসিন্দা এবং মিন্নত আলীর ছেলে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটছে। বিশেষ করে তরুণ সমাজ ইয়াবাসহ বিভিন্ন মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছে। এ অবস্থায় গ্রামবাসী নিজেরাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী বলেন, “আমরা চাই আমাদের গ্রাম মাদকমুক্ত হোক। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও যদি এগিয়ে আসে, তাহলে মাদক নির্মূল করা সম্ভব।”

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন, প্রতিটি গ্রামে এভাবে সামাজিক প্রতিরোধ গড়ে উঠলে মাদক ব্যবসায়ীরা আর সহজে এলাকায় তাদের কার্যক্রম চালাতে পারবে না।

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এলাকার চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।

জগন্নাথপুরে ১২টি অস্থায়ী পশুর হাটের জন্য আবেদন, সড়কের উপর হাট না বসানোর আহবান  

“সেবার ব্রতে চাকরি” এই মহৎ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

মুন্সিগঞ্জ পঞ্চসারে জনগণকে ঈদের বার্তা বিএনপি নেতা হাবিবুর রহমান।

দেড় মাসেও মেলেনি নিখোঁজ শিশু তাহমিদার সন্ধান, হতাশায় পরিবার

তাহিরপুর ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক 

তাহিরপুরে গ্রামবাসীর হাতে তিন মাদক কারবারি আটক, উদ্ধার ৫২ পিস ইয়াবা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৭ দিন বন্ধ থাকার পর পুনরায় পাথর আমদানি শুরু

ভূমি অফিস প্রাঙ্গণে সেবার আয়োজন, আখাউড়ায় তিনদিনের মেলা শুরু 

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

১০

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

১১

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১২

ভেজাল দুধ তৈরি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল

১৩

সীমান্ত জনপদ দুর্গাপুরে মানুষের পাশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

১৪

মুন্সীগঞ্জ সদর পঞ্চাসার ইউনিউন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে পদে লড়তে চান আপন ভূঁইয়া বার্তা 

১৫

তাহিরপুরে ১৯টি বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় ৯ আসামি কারাগারে

১৬

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার।

১৭

জলমগ্ন তাহিরপুর হাওরপাড়ে সিএনআরএসের মানবিক উদ্যোগ,উপকৃত ৮৮৫ পরিবার

১৮

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

১৯

সুনামগঞ্জের টগার হাওরের ডুবন্ত নলকূপ থেকে উঠছে গ্যাস

২০