জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎ - আলোর সকাল
মোঃ শাহিন আলম, স্টাফ রিপোর্টার
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লালপুর, লক্ষীপুর ও কামিনীপুর এলাকায় টাস্কফোর্সের অভিযানে চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় ও জামালগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে স্টোন ক্রাশার মেশিন পরিচালনার মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

‎জরিমানাপ্রাপ্তরা হলেন লালপুরের মো. সোলায়মানকে ১ লাখ টাকা, লক্ষীপুরের মো. মত্তুর্জা আলীকে ১ লাখ টাকা, কামিনীপুরের মো. হোসেনকে ১ লাখ টাকা এবং একই এলাকার সফিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক।

‎অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, পরিবেশের ভারসাম্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। বিধিমালা লঙ্ঘন করে পরিবেশ দূষণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: আসআদ, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো: ছবির হোসেন, জামালগঞ্জ থানার পুলিশ সদস্য, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।

‎পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

২

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৩

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৪

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

৫

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

৬

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

৭

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

৮

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

৯

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১০

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১১

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১২

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৩

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৪

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১৫

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৬

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৭

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৮

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৯

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

২০