জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - আলোর সকাল
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার
৫ অগাস্ট ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মঙ্গলবার (৪ আগস্ট) এক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ মাহবুব আলমের শ্রদ্ধেয় মা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা যুক্তির এক সৃজনশীল লড়াই, যা শিক্ষার্থীদের মননশীলতা বিকাশ, কথা বলার জড়তা দূর করা এবং বিশ্লেষণী সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ, যুক্তি উপস্থাপন এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করতে শেখে। এ কারণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিতর্কচর্চা চালু রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত যুক্তি-তর্ক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের যুক্তিবাদী, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে আনোয়ার মাস্টারের অঙ্গীকার: ‘আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী:তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

বিশ্বম্ভরপুরে ইউএনওর সাথে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ 

কানাইঘাটে লামাঝিংগাবাড়ি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সন্তান জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে।

ধর্মপাশায় জলমহালের ইজারা না হওয়ায় সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত 

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক যুবক

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি গলিয়ে সীসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮ জনের কারাদণ্ড, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১০

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা নিরাপদ সড়ক ও উন্নত যাত্রীসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

১১

অটোরিকশা উদ্ধার করে অসহায় পরিবারের মুখে হাসি ফিরাল নওগাঁ জেলা পুলিশ

১২

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

১৩

সিলেটের লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে খনিজ সম্পদ মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা

১৪

টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা

১৫

সিলেট জেলা ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ২

১৬

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম

১৭

মৌলভীবাজারের এসআই ওবায়দুল্লাহ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত

১৮

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে দম্পতি গ্রেফতার

২০