ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার - আলোর সকাল
ফয়সাল আজম অপু: নিজস্ব প্রতিবেদক
৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনা ও নির্দেশক্রমে মাদক, চোরাচালান, দস্যুতা এবং ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. সাহাদাত আলীর নেতৃত্বে একটি দল মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং একই উপজেলার পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।

অভিযানকালে তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “অপরাধী যে-ই হোক, আইনের আওতায় তাকে আসতেই হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের মাদক, চোরাচালান, ডাকাতি ও অন্যান্য অপরাধবিরোধী অভিযান ধারাবাহিকভাবে চলবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।”

তিনি আরও বলেন, “অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওর সুরক্ষায় ১৩ দফা নির্দেশনা জারি উচ্চ স্বরে মাইক ও গান বাজানো নিষিদ্ধ, বাধ্যতামূলক হাউসবোট নিবন্ধন

শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা। 

মুন্সীগঞ্জে দেড় লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস।

১০৬ গ্রাম স্বর্ণ আত্মসাতের অভিযোগ), সৌদি ফেরত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রযুক্তি হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার’ রোগী সেবায় অনন্য দৃষ্টান্ত।

সরলতার সুযোগে সর্বনাশ! সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার লুট, গ্রেপ্তার ৩

অবশেষে চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের আইনজীবীর মাধ্যমে জামিন পেলেন ৭ আসামি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল: এনসিপির বক্তব্যের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নে লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

১০

শিবগঞ্জের চৌডালা রোডে পেট্রোল পার্টিকে ব্রিফিং ও খাবার বিতরণ

১১

ময়মনসিংহে ১০ দিন পর কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

১২

জৈন্তাপুরে সারি-৩ বালুমহাল পরিদর্শন, অভিযোগের সত্যতা পায়নি প্রশাসন

১৩

দুপুর সাড়ে ১২টাতেও অফিসে অনুপস্থিত ধর্মপাশার পিআইও

১৪

জৈন্তাপুরে সারি-৩ বালুমহালে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মেলেনি, সরেজমিনে প্রশাসনের পরিদর্শন

১৫

কানাইঘাট থানার আগফৌদ নারায়নপুরের আজিজুর রহমান হত্যা মামলার আসামী গ্রেফতার*

১৬

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

১৭

উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ।

১৮

ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ভুয়া

১৯

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আলতাফ হোসেন

২০