তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার - আলোর সকাল
মনিরাজ শাহ, তাহিরপুর প্রতিনিধি:
৯ জুন ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ধুতমা গ্রামে গোসল করতে গিয়ে সুলতানা (২৪) নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার পর পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের নিজ বাড়ির ঘাটে গোসল করতে নামেন সুলতানা। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা স্থানীয়দের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোনো সন্ধান মেলেনি।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে যান এবং উদ্ধার কার্যক্রমে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরে বিকেল পৌনে চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে সুলতানার মরদেহ উদ্ধার করে। তিনি উপজেলার ধুতমা গ্রামের আবুল বাসারের স্ত্রী বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজবোডের লোকজনের হামলায় মালবাহী নৌকার যুবক নিহত, মামলা দায়ের; আটক ৯

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

লোহাগড়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালক গ্রেফতার।

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক নারী

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নূর আলমের

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

১০

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

১১

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

১২

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

১৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৪

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

১৫

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

১৬

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

১৭

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

১৮

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

১৯

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

২০