দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি। - আলোর সকাল
শফিকুল বারি
১১ মে ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

সুনামগঞ্জ সদর প্রতিনিধি 

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৩০ এপ্রিল গভীর রাতে ইউনিয়নের রজনীগঞ্জ টানাখালী বাজারের স্কুল মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে যখন বাজার জনশূন্য ছিল, তখন স্কুল মার্কেটের দোকান গুলোতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে তাতে মার্কেটে থাকা দোকানগুলোর মধ্যে, আতাউর রহমান,সারজুল মিয়া, আল আমিন,আব্দুস সালাম,

অজয় দাস,শাহজাহান মিয়া

উল্লিখিত ব্যক্তিদের মুদি দোকানসহ মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীরা প্রথমে নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। পরবর্তীতে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ বলেন,প্রাথমিকভাবে ধারণা আগুনের সুত্রপাত ইলেক্ট্রিক শট সার্কিট থেকে হতে পারে।

আগুনের ক্ষয়ক্ষতির পরিমান ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে। দিশেহারা ব্যবসায়ীদের আকুতি অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আকস্মিক এই বিপর্যয়ে তারা এখন দিশেহারা। দোকানগুলোই ছিল তাদের উপার্জনের একমাত্র সম্বল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই ক্ষতি কাটিয়ে উঠতে এবং পরিবার নিয়ে বেঁচে থাকতে জেলা প্রশাসনের নিকট জরুরি আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাগাঁও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডির নৌকা জব্দ, বিজিবির অভিযান

জগন্নাথপুরে মাদকাসক্ত যুবককে জেল-জরিমানা 

ধর্মপাশায় GEF এর অর্থায়নে NACOM কর্তৃক লোকাল এডাপটেশন প্ল্যান অব একশন (LAPA) এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত–

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

নবীগঞ্জে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন- ইউএনও 

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও অবৈধ উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দ।

টরন্টোয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্পন্ন: সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার নতুন কমিটির

শ্রীনগরে শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

১০

ধর্মপাশায় মা, নবজাতক,শিশু ও কিশোর – কিশোরীদের স্বাস্থ্য, টিকাদান ও সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরীতে “সুশীলন” আয়োজিত উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত 

১১

শান্তিগঞ্জে ব্র্যাকের উদ্যোগে সহজ কিস্তিতে পাওয়ার টিলার বিতরণ

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত জামালগঞ্জের ৭৩৩ কৃষক পেলেন নগদ অর্থ ও চাল

১৩

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা, লোহাগড়ায় ২ জন গ্রেফতার*  

১৪

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

১৫

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

১৬

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

১৮

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

১৯

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

২০