মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী (১৯) নামে এক নারী নিখোঁজ হন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজ ৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২টা ০৪ মিনিটে খবর আছে।
সংবাদ পেয়ে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
নিখোঁজ নারীকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নদীতে গোসল বা চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন