নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক গ্রেফতার। - আলোর সকাল
স্টাফ রিপোর্টার: আজিজুর বিশ্বাস
৬ জুন ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক গ্রেফতার।

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার একটি গ্রামে ওই কিশোরীর বাড়ির পাশে রাস্তা থেকে তাকে ইজিবাইকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সেলিম শেখ।

গ্রেফতার সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাক-প্রতিবন্ধী ওই কিশোরী লোহাগড়া এলাকার একটি গ্রামে তার নানা বাড়িতে থাকতেন। গত শুক্রবার বিকেল ৪টার দিকে অভিযুক্ত সেলিম শেখ তাকে তার বাড়ির পাশে রাস্তা থেকে ইজিবাইকযোগে তুলে নিয়ে যায়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে, সন্ধ্যায় তাকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। সবকিছু জানার পরে পরিবারের লোকজন তাকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সেলিম শেখকে আসামি করে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর স্বল্প সময়ের মধ্যে লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযুক্ত সেলিম শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরে পর স্বল্প সময়ের মধ্যে আসামি সেলিম শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত।

সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন

সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা।

ধর্মপাশায় কান্দাপাড়া সর: প্রা: বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন মির্জা শাহ কামাল –

মৌলভীবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক স্বাধীনতাতার চেতনা’-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম।

অভয়নগরে সাংবাদিককে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ : পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

*সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ০২*

১০

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

১১

কক্সবাজারে দৈনিক রুপালী সৈকত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। 

১২

বিশ্বম্ভর পুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (svaw) ফোরামের সভা” 

১৩

মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

১৪

রূপনাই গাছপাড়ায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচ।

১৫

সরাইলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

১৬

বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

১৭

সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যাদুর্গতদের জন্য বিশেষ চিকিৎসা শিবির ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি

১৮

জামালগঞ্জে জুলাই শহিদ দিবস পালন, উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

তাহিরপুরে ইরা কর্তৃক হইফা ২০২৬ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২০