নড়াইলে মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড - আলোর সকাল
মোঃ সবুজ সরদার, লোহাগাড়া, নড়াইল।
১১ জুলাই ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (০৯ জুলাই ২০২৬) দুপুর ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত লোহাগড়া থানার পাঁচুরিয়া ও এরেন্দা বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পদ্মবিলা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে নাহিদ হোসেন (২৮)-এর কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া পাঁচুরিয়া গ্রামের মৃত চান মিয়া শেখের ছেলে মোঃ ইউসুফ শেখ (৪২)-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে ঈশানগাতি গ্রামের মোঃ ওলিয়ার শেখের ছেলে সাইফ শেখ (২৩)-এর কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার হওয়ায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একইভাবে কলাগাছি গ্রামের সমীর সরকারের ছেলে বিনয় সরকার (৩৭)-এর কাছ থেকেও ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুল মান্নান এবং উপ-পরিদর্শক আব্বাস উদ্দিন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, নড়াইল জেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১০

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১১

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১২

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৩

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৪

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৫

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৬

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৭

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৮

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

১৯

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

২০