নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নং উত্তর বড়দল ইউনিয়নে একটি নির্বাচনীয় উঠান বৈঠকে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার। বক্তব্যটি অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে বের হয়েছে উল্লেখ করে তিনি এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

এক বিবৃতিতে এনাম উদ্দিন তালুকদার বলেন, “প্রিয় এলাকাবাসী, গতকাল মিটিংয়ে অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে এমন কিছু কথা বলেছি, যা শোভনীয় হয়নি। এজন্য আমি দুঃখিত।”

তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, “আল্লাহর রহমত যদি আমার ওপর না থাকে এবং আপনাদের চেষ্টা যদি ব্যর্থ হয়, আমি চেয়ারম্যান নির্বাচিত হতে না পারি, তাহলে মন খারাপ করার কিছুই নেই। আপনারা আমাকে দলের একটি পদ দিয়েছেন। সেই পদ দিয়ে আমি আপনাদের উন্নয়ন করে যাব, দুই-চারজন চেয়ারম্যানের মতোই।”

এনাম উদ্দিন তালুকদার আরও বলেন, “প্রিয় বড়দল উত্তরবাসী, আমি আপনাদের পাশে দীর্ঘদিন ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”

তার বক্তব্যকে ঘিরে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা দূর করার আহ্বান জানিয়ে তিনি পুনরায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০