নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন। - আলোর সকাল
মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার, তাহিরপুর।
২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র নিলাদ্রী লেক সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ, মাদক বিক্রি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ আঃ অদুদ। তিনি দাবি করেছেন, প্রকাশিত সংবাদে অভিযোগকারী হিসেবে লাকমা গ্রামের মৃত রমিজ আলীর ছেলে “আনফর আলী” নামে যে ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়েছে, বাস্তবে ওই নামে সংশ্লিষ্ট এলাকায় কোনো ব্যক্তি নেই।

গত রোববার ১৩ সেপ্টেম্বর দৈনিক বাংলাবাজার পত্রিকায়“নিলাদ্রী লেকের খাস জমিতে অবৈধ স্থাপনা, মাদক বিক্রির অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে নিলাদ্রী লেকের কোয়ারীর পাড়ে সরকারি খাস জমিতে স্থাপনা নির্মাণ, পর্যটকবাহী হাউসবোটে বিদ্যুৎ সরবরাহ, মাদক বিক্রি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ধরা হয়।

প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে মোঃ আঃ অদুদ বলেন, “আমার বিরুদ্ধে কাল্পনিক একটি নাম ব্যবহার করে বেনামি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। অভিযোগকারী হিসেবে যে আনফর আলীর নাম উল্লেখ করা হয়েছে, ওই নামে এলাকায় কোনো ব্যক্তি নেই।”

তিনি বলেন, সংবাদে তার নাম সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে যাওয়ায় তার সামাজিক মর্যাদা, ব্যবসায়িক সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মাদক বিক্রি, অসামাজিক কার্যকলাপ কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

মোঃ আঃ অদুদের দাবি, নিলাদ্রী লেক সংলগ্ন ওই জায়গা নিয়ে তাদের সঙ্গে কিছু ব্যক্তির পূর্ববিরোধ রয়েছে। তিনি আশঙ্কা করছেন, সেই বিরোধের জের ধরে কোনো পক্ষ কাল্পনিক পরিচয় ব্যবহার করে বেনামি অভিযোগ দিয়ে থাকতে পারে। তবে এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি। বিষয়টি তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন তিনি।

জমি ও স্থাপনার মালিকানা প্রসঙ্গে মোঃ আঃ অদুদ বলেন, তিনি তার জায়গায় স্থাপনা নির্মাণ করেছেন। তবে কোনো অংশ সরকারি খাস জমির মধ্যে পড়েছে কি না, তা সরকারি নথিপত্র যাচাই ও সরেজমিন তদন্তের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে। তদন্তে কোনো অংশ সরকারি খাস জমির মধ্যে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান তিনি।

তার অভিযোগ, প্রকাশিত প্রতিবেদনে তার বক্তব্য যথাযথভাবে নেওয়া হয়নি এবং অভিযোগকারী হিসেবে উল্লেখ করা ব্যক্তির পরিচয়ও যাচাই করা হয়নি। ফলে একতরফা অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মোঃ আঃ অদুদ বলেন, “আমি চাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। অভিযোগকারী হিসেবে যে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তার অস্তিত্ব ও পরিচয় যাচাই করা হোক। পাশাপাশি জমির মালিকানা ও স্থাপনার বৈধতার বিষয়টিও সরকারি নথিপত্রের ভিত্তিতে নির্ধারণ করা হোক।”

তিনি প্রকাশিত সংবাদের বিষয়ে তার প্রতিবাদ ও বক্তব্য যথাযথ গুরুত্বসহকারে প্রকাশের পাশাপাশি অভিযোগের উৎস, অভিযোগকারীর পরিচয় এবং জমির প্রকৃত মালিকানা সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তবে প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা, অভিযোগকারী হিসেবে উল্লেখিত ব্যক্তির পরিচয় এবং জমির মালিকানা—এসব বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নথি, সরেজমিন তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত তথ্য নির্ধারণ করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১০

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১১

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১২

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৩

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৪

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৫

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৭

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

১৮

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

১৯

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

২০