পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ, নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুবদল নেতা আক্তার হোসেন।
তিনি তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ৪নং বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
ঈদুল আযহা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আক্তার হোসেন বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ শুধু আনন্দের নয়, বরং সামর্থ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও এক অনন্য শিক্ষা বহন করে।”
তিনি আরও বলেন, “ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমাদের সবাইকে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
আক্তার হোসেন দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং দেশকে সকল সংকট, হিংসা ও বিভেদ থেকে মুক্ত রাখেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।”
তিনি তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও প্রবাসীদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।
মন্তব্য করুন