পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল  - আলোর সকাল
সিনিয়র করেসপন্ডেন্ট: কুলেন্দু শেখর দাস
১২ অগাস্ট ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল 

চেয়ারম্যান রতন কুমার তালুকদার, সাবেক চেয়ারম্যান

সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই অবুঝ শিশু সন্তানকে নিজ হাতে হত্যার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিরাই উপজেলা বিএনরি সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার তালুকদার।

তিনি বুধবার বিকেলে গণমাধ্যমকর্মীদের নিকট পাঠানো এক বার্তায় বলেন,সন্তানদের নিরাপদ জায়গা এবং বটবৃক্ষ হলেন পিতামাতারা। পিতামাতা যতদিন বেঁচে থাকবেন সন্তানদের মাথায় ছায়া হয়ে থাকবেন। সেই সন্তানরা যখন পিতামাতার স্নেহ,আদর যত্ন আর ভালবাসায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেড়ে উঠবে তারা একদিন দেশ সেবার পাশাপাশি তাদের পিতামাতার বৃদ্ধকালে ভরনপোষসেনর সব ব্যয়ভার বহন করে করবে এটাই সন্তানদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু কি দেখলাম আমার ইউনিয়নের মধুপুর গ্রামে সেই পাষন্ড পিতা কামরুল কিনা তার অবুঝ নিস্পাপ দুটি সন্তানকে নিজ হাতে দেখার হাওরে পানিতে ফেলে হত্যা করল। আমি ধিক্কার জানাই এমন পিতাকে যার মধ্যে মানবিক মূল্যেবোধ এবং সন্তানদের প্রতি তার সামান্যতম ভালবাসা বিন্দু পরিমান নেই। তিনি মনুষ্যত্বহীন আটক পিতার এমন ন্যক্কারজনক ঘটনাটি সঠিক তদন্ত করে তথ্য প্রমানের ভিত্তিতে তার দৃষ্টান্তু মূলক শান্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

এছাড়াও এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চরনারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক মোঃ আজিজুল হক প্রমুখ। তারা যৌথ এক বিবৃতিতে এমন ন্যাক্কারজনক ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন এবং নিস্পাপ নিহত শিশুদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

উল্লেখ্য গত শুক্রবার (৭ই আগষ্ট) সকালে সিলেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ঘাতক পিতা কামরুল। সেখানে শনিবার ও রবিবার অবস্থান শেষে বাড়ি ফেরার পরই নিখোঁজ হয় দুই শিশু। পরবর্তীতে ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলা ও শান্তিগঞ্জ এই তিন উপজেলার মাঝখানে দেখার হাওরের পৃথক দুটি স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। ##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

১

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

২

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি

৩

নবীনগরে এক লাখ টাকায় শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, সমাজসেবীর উদ্যোগে ফিরল পরিবারে

৪

দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৫

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

৬

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

৭

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

৮

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

৯

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

১০

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

১১

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

১২

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

১৩

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

১৪

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১৫

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

১৬

স্বচ্ছতা ও জবাবদিহিতায় অনন্য উদাহরণ: কৈখালীতে পাউবোর কাজে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এসও মাসুদ রানা।

১৭

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

১৮

বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনি,

১৯

মঙ্গলবার থেকে বালু উত্তোলন শুরুর ঘোষণা ইজারাদারের, নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও

২০