হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
সরকার কর্তৃক ঘোষিত বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতিশ্রুতিনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে সকাল ১১ ঘটিকায় ২নং পাটলী ইউনিয়নে দায়িত্বরত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সাথে ২নং পাটলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, পাটলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শফিকুল আলম,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ নূরুল আলম ,সুপারভাইজার আওলাদ মিয়া,তথ্য সংগ্রহকারী সুলেমান আলী ও রেছনা বেগম।
এসম উপস্থিত ছিলেন, পাটলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম এ মতিন,জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে বিএনপি নেতৃবৃন্দ,ফ্যামিলি কার্ডের দায়িত্বশীল সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা স্বচ্ছ ও নির্ভূল তথ্য সংগ্রহ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।এবং বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ, প্রকৃতপক্ষে যারা ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগ করার যোগ্য তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হয় এবং তথ্য সংগ্রহকালে কেউ যেনো কোনো প্রকার প্রতারণার আশ্রয় না নেন এ ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন