ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত জামালগঞ্জের ৭৩৩ কৃষক পেলেন নগদ অর্থ ও চাল - আলোর সকাল
মোঃ শাহীন আলম, স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত জামালগঞ্জের ৭৩৩ কৃষক পেলেন নগদ অর্থ ও চাল

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৭৩৩ জন কৃষকের মাঝে সরকারি সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় প্রত্যেক কৃষককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।

জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তাৎক্ষণিক সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল, সদর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম।

এ সময় ইউপি সদস্য জিয়াউর রহমান (জিয়া), নুরুল হুদা, মো. মমিন মিয়া, আতিকুর গনি তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্য ঝর্না বেগম, আরজা বেগম, দলীয় প্রতিনিধি নুরে আলম ফরাজি, তাহের আহমেদ ও আসাদ নুর সাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আজ জামালগঞ্জ সদর ইউনিয়নের কৃষকদের সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সরকারি সহায়তা পান, সে বিষয়ে প্রশাসন গুরুত্ব দিচ্ছে। কৃষকদের পুনর্বাসনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে কৃষক জমিল হক, এনামুল হক ও সাজিবুর রহমান বলেন, টানা বৃষ্টিতে আমাদের জমির ধান নষ্ট হয়েছে। এই সহায়তা পরিবারের জন্য বড় উপকার হবে।

জামালগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ফসল আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১২

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৩

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৪

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৫

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৬

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

১৭

দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় 

১৮

আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শেখ আলাউদ্দিন সোহেল।

১৯

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

২০