মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ নৌ ডাকাত গ্রেপ্তার - আলোর সকাল
মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি: মোঃ রিয়াদ হোসেন।
১৩ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ নৌ ডাকাত গ্রেপ্তার

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন নৌ ডাকাতকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হাই-স্পিড ইঞ্জিনচালিত নৌকা, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১২ জুন) রাত ৯টা ২৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মাবুদ জানান, ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহল চলাকালে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ১০ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাদ্দাম হোসেন (৩৮), বোরহান উদ্দিন (২৮), মো. রোমান (২৩), তারা মিয়া (৩৮), ইউনুস আলী (৩৮), ইসমাইল হোসেন (২৭), আব্দুর রহমান (২৭), সুলাইমান (৩৪), শরীফ হোসেন (৩২) ও মো. আরমান (২৩)।

তাদের কাছ থেকে একটি হাই-স্পিড ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট এবং সাতটি কাঠের বৈঠা (ডাসা) উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ জুন গজারিয়া উপজেলার লস্করদী এলাকা থেকে ডাকাত দলের সর্দার মো. জাকির হোসেন ও তার সহযোগী মুক্তার ওরফে কালামুক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা সিরাজদিখান উপজেলার বয়রাগাদি এলাকা থেকে সংঘবদ্ধ হয়ে ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুগঞ্জে হাত-পা বেঁধে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

লবণচরা থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ ১মাদক কারবারি গ্রেফতার।

বাগমারা’য় মাদকের ভয়াবহ বিস্তার, ধ্বংসের মুখে যুবসমাজ: কঠোর পদক্ষেপের দাবি-জনতার

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ নৌ ডাকাত গ্রেপ্তার

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই —- কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

টেকনাফে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ প্রভাবশালী নেতা ফরিদ আটক

ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১জন আসামীসহ ৯টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল আটক

১০

চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু! পাউবো’র ভূমিকায় চরম সংশয় আর আস্থাহীনতায় স্থানীয়রা,নদীরপাড় দখলমুক্ত করে খননের রোডম্যাপ প্রকাশের জোর দাবি 

১২

জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার।

১৩

তাহিরপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক আটক, মোবাইল কোর্টে সাজা

১৪

বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় ব্রাজিল বনাম মরক্কো ম্যাচকে কেন্দ্র করে ৫০ টাকা মোবাইল রিচার্জ পুরস্কার ঘোষণা

১৫

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৬

৪ নং বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক পদ নিয়ে বিতর্ক তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি

১৭

কুমিল্লায় বদলি এড়াতে নারী কর্মীর ‘মিথ্যা শ্লীলতাহানি’র ফাঁদ: নেপথ্যে দীর্ঘদিনের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক প্রভাব

১৮

সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

১৯

সুনামগঞ্জ প্রতিনিধি কেএম শহীদুলকে দেখতে সদর হাসপাতালে চেয়ারম্যান আব্দুল মান্নান

২০