মৌলভীবাজারের এসআই ওবায়দুল্লাহ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। মৌলভীবাজার
৪ অগাস্ট ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের এসআই ওবায়দুল্লাহ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত

কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ জুলাই-২০২৬ মাসের জন্য প্রথমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) এবং পরবর্তীতে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। এ সময় সিলেট রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিষ্পত্তি, নিয়মিত গ্রেপ্তার অভিযান পরিচালনা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

সম্মাননা অর্জনের পর এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ বলেন, এই অর্জন শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার ফল।

তিনি বিশেষভাবে মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এবং শেরপুর পুলিশ ফাঁড়ির সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই তাঁকে এই স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

এ অর্জনে মৌলভীবাজার জেলা পুলিশ ও শেরপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা-সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সহকর্মীরা আশা প্রকাশ করেন, এই সম্মাননা ভবিষ্যতেও জনসেবামূলক পুলিশিং, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এসআই ওবায়দুল্লাহকে আরও অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০