রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দূরপাল্লা সহ সকল বাস বন্ধ  - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৮ মে ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দূরপাল্লা সহ সকল বাস বন্ধ 

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আকস্মিক এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।হবে।

রবিউল ইসলাম নামে এক যাত্রী বলেন, সকালে নির্ধারিত সময়ের অনেক আগেই বাসস্ট্যান্ডে এসেছিলাম। এসে দেখি কাউন্টার বন্ধ, কোনো বাস ছাড়ছে না। জরুরি কাজ থাকায় এখন খুব বিপাকে পড়েছি।

সানোয়ার হোসেন নামে অপর যাত্রী বলেন, আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কী করব বুঝতে পারছি না। বিকল্প যানবাহনও সহজে পাওয়া যাচ্ছে না।

আব্দুল কাদের নামে আরেক যাত্রী বলেন, অফিসের জরুরি কাজে ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। কোনো পূর্বঘোষণা ছাড়া বাস বন্ধ হওয়ায় পুরো পরিকল্পনাই ভেস্তে গেছে।এর আগে, গত ২৩ এপ্রিল ইউনিয়ন কার্যালয়ের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় শ্রমিকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে পরিস্থিতি শান্ত করতে সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি জানান, বাস চলাচল বন্ধের বিষয়টি তিনি জেনেছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১০

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১১

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১২

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৩

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৪

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৫

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৬

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৭

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৮

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

১৯

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

২০