শ্রীনগরে শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত - আলোর সকাল
মোহাম্মদ ছিবগাতুল্লাহ, শ্রীনগর, মুন্সিগঞ্জ, প্রতিনিধি।
২৫ জুন ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীনগরে শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্টান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৪ জুন) উপজেলার ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
‎বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান খান।

‎আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. গোলাম রব্বানী সোহেল, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা, একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র সাহা, ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তৌহিদুর রহমান।

‎দিনব্যাপী এ মেলায় উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেল প্রদর্শন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তি জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা মত প্রকাশ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও দক্ষ হতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী কর্মকাণ্ডে উৎসাহিত করেন। তিনি আরও বলেন, পর্যায় ক্রমে মুন্সীগঞ্জের ৬ টি উপজেলায় এধরনের মেলার আয়োজন করা হবে। এদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জেলা পর্যায়ে নিয়ে প্রতিযোগীতার আয়োজন করা হবে এবং পুরস্কৃত করা হবে।
‎অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেরা প্রকল্প নির্বাচন করে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

‎একাডেমিক এক্সিলেন্স পুরস্কার পান প্রাথমিকে দক্ষিন মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিকে শ্রীনগর সুফিয়া এ হাই খান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

‎এই উপকরণ মেলায় প্রাথমিক স্তরে প্রথম স্থান অধিকার করে বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে বাঘড়া ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে ষোলঘর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করে ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে কুকুটিয়া কমলা কান্ত উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ।
‎এর পর মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী কিছু শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে শিক্ষা উপকরন তুলে দেন বিদ্যালয় প্রাঙ্গনে একটি বকুল ফুলের গাছ রোপন করেন।
‎এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১২

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৩

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৪

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৫

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৬

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

১৭

দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় 

১৮

আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শেখ আলাউদ্দিন সোহেল।

১৯

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

২০