সংবাদ প্রকাশের পর অসহায় দৃষ্টিহীন আবু সাঈদ ও তিন ভাইবোনের পাশে দাঁড়ালেন মালদ্বীপ প্রবাসী বাবুল মিয়া - আলোর সকাল
শফিকুল ইসলাম শফিক
৩ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের পর অসহায় দৃষ্টিহীন আবু সাঈদ ও তিন ভাইবোনের পাশে দাঁড়ালেন মালদ্বীপ প্রবাসী বাবুল মিয়া

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা গ্রামের দৃষ্টিহীন মাওলানা আবু সাঈদ ও তার তিন ভাইবোনকে নিয়ে প্রকাশিত মানবিক আবেদনধর্মী সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সংবাদটি প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন মালদ্বীপ প্রবাসী ও মধ্যনগরের কৃতি সন্তান মোঃ বাবুল মিয়া।

শুক্রবার (৩ জুলাই) সকালে সাংবাদিক শফিকুল ইসলাম শফিক মহিষখলা গ্রামে হাফেজ মোঃ আবু সাঈদের বাড়িতে গিয়ে বাবুল মিয়ার পক্ষ থেকে পাঠানো আর্থিক সহায়তা আবু সাঈদসহ তার তিন ভাইবোনের হাতে তুলে দেন।

জানা যায়, দৃষ্টিহীন মাওলানা আবু সাঈদ ও তার ভাইবোন দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসা, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে তারা প্রতিনিয়ত সংগ্রাম করছেন। তাদের অসহায় জীবনের চিত্র তুলে ধরে সম্প্রতি একটি মানবিক আবেদন প্রকাশিত হলে বিষয়টি দেশ-বিদেশে থাকা অনেক মানুষের নজরে আসে।

এরই ধারাবাহিকতায় মালদ্বীপ প্রবাসী বাবুল মিয়া মানবিক দায়বদ্ধতা থেকে পরিবারটির জন্য আর্থিক সহযোগিতা পাঠান। তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

সহায়তা গ্রহণ করে দৃষ্টিহীন মাওলানা আবু সাঈদ ও তার ভাইবোন বাবুল মিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের কঠিন সময়ে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এবং সমাজের মানবিক মানুষদের প্রতি তাদের আস্থা আরও বাড়িয়েছে।

সাংবাদিক শফিকুল ইসলাম শফিক বলেন, “সংবাদ প্রকাশের মূল উদ্দেশ্য ছিল অসহায় পরিবারটির দুর্দশা সমাজের সামনে তুলে ধরা। একজন প্রবাসী ভাইয়ের আন্তরিক সহযোগিতা প্রমাণ করেছে, মানবতা আজও বেঁচে আছে। সমাজের আরও বিত্তবান ব্যক্তি ও প্রবাসীরা এগিয়ে এলে পরিবারটির স্থায়ী পুনর্বাসন সম্ভব হবে।”

স্থানীয় সচেতন মহলও বাবুল মিয়ার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের সক্ষম ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

অসহায় এই পরিবারের সদস্যদের প্রত্যাশা, সমাজের সহৃদয় মানুষদের অব্যাহত সহযোগিতা ও দোয়ায় তারা একদিন স্বাভাবিক ও সম্মানজনক জীবন ফিরে পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০