সাংবাদিক নেতা আব্দুল হামিদ খানের মৃত্যুতে বিএসকেপির শোক - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি:
১৫ মে ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক নেতা আব্দুল হামিদ খানের মৃত্যুতে বিএসকেপির শোক

ঢাকা: শুক্রবার , ১৫ মে ২০২৬। গাছা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা আব্দুল হামিদ খান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১৫ মে ২০২৬) সকাল ১১টায় রাজধানীর আহ্ছানিয়া মিশন হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন এবং দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণ করছিলেন।

মরহুম আব্দুল হামিদ খান সাংবাদিক সমাজের অধিকার আদায়ে একজন সাহসী ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন তিনি। বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন নিষ্ঠার সঙ্গে।

এক শোকবার্তায় বিএসকেপির মহাসচিব বলেন, “আব্দুল হামিদ খান ছিলেন সাংবাদিক সমাজের একজন অকুতোভয় কণ্ঠস্বর। তাঁর মৃত্যু সাংবাদিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

অপর এক শোকবার্তায় বিএসকেপির উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান বলেন, “মরহুম আব্দুল হামিদ খান আজীবন সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। তিনি ছিলেন একজন সৎ, সংগ্রামী ও দায়িত্বশীল সংগঠক। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য সহযোদ্ধাকে হারালাম। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বিকেলে গাজীপুর বোর্ড বাজার এলাকায় অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

২

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

৩

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

৪

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

৫

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৭

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

৮

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

৯

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

১০

তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে 

১১

ভেড়ামারায় রেললাইনে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১২

বান্দরবানের লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

১৩

অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের শিকার হওয়ার দাবি বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের

১৪

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১৫

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

১৬

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

১৭

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৯

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০