সিলেটে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক - আলোর সকাল
নুরুজ্জামান
৩ জুন ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক

সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ রোডের নিউ হোটেল লেমন গার্ডেন (আবাসিক)-এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল আজিজের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— শাহ আলম (৪৫), আকলিছ মিয়া (২৫), আলম মিয়া (২২), রুবেল মিয়া (৩৫), আজিজুল (১৮), সাইফুল ইসলাম (২২), সাদিয়া (১৮), ইয়াসমিন (১৯) ও সাদিয়া বেগম (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে হোটেলের দুইজন শেয়ারহোল্ডার, একজন ম্যানেজার, একজন সহকারী ম্যানেজার, দুইজন খদ্দের এবং তিনজন নারী রয়েছেন। হোটেল কর্তৃপক্ষের সদস্যদের বাইরে আটক হওয়া তিনজন পুরুষ ও তিনজন নারী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার ও বক্তারপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, নগরীতে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

২

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৩

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৪

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৫

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

৬

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

৭

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

৮

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

৯

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১০

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১১

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১২

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৩

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৪

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৫

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১৬

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৭

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৮

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৯

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

২০