সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ জন গ্রেপ্তার, প্রতিষ্ঠান সিলগালা - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সিলেট
১২ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ জন গ্রেপ্তার, প্রতিষ্ঠান সিলগালা

সিলেট মহানগরীতে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নগরীর জিন্দাবাজার এলাকার একটি আবাসিক রেস্ট হাউজ থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট রেস্ট হাউজটি সিলগালা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন উবাহাটা রেস্ট হাউজ (আবাসিক)-এ বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। দীর্ঘ সময় নজরদারির পর সেখানে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা পাওয়ার দাবি করে পুলিশ।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৩ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নূর হোসেন (৩০), আবুল কাশেম (৩০), আরিফ খান (২০) এবং কাকলি দাস (২৭)।

অভিযান শেষে প্রশাসন রেস্ট হাউজটি সিলগালা করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় একটি মামলা (নন-এফআইআর নং-১৬১৪, তারিখ: ১১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল বলে তারা তথ্য পেয়েছে। মহানগরীকে অপরাধমুক্ত ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন। আদালতের চূড়ান্ত রায়ের মাধ্যমেই অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০