সিলেট রেঞ্জের জুলাই-২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।
এ সময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপারসহ সিলেট রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জুলাই মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি এবং জনগণকে পুলিশি সেবা প্রদানে দক্ষতার জন্য ওসি মো. সাইফুল ইসলামকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এ সম্মাননা অর্জনে মৌলভীবাজার জেলা পুলিশ ও মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তা-সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সহকর্মীরা আশা প্রকাশ করেন, এ অর্জন ভবিষ্যতেও আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা প্রদানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সম্মাননা গ্রহণের পর ওসি মো. সাইফুল ইসলাম এ অর্জনের কৃতিত্ব মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং মডেল থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন