সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। - আলোর সকাল
সিনিয়র করেসপন্ডেন্ট: কুলেন্দু শেখর দাস
১৪ জুন ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহবায়ক বাবু অশোক তালুকদার ও সংগঠনের সদস্য সচিব এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে সাক্ষাত করেন। এ সময় নেতৃবৃন্দরা নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সমর কুমার পাল,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মতিউর রহমান খান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিৎ কুমার চন্দ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) আয়েশা খানম।

এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সিনিয়র যুগ্,ম আহবায়ক শংকর কুমার দাস,যুগ্ম আহবায়ক রমকৃষ্ণ তালুকদার সবুজ,দেবেশ রায়,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু অজিত দাস,সদস্য সচিব রাজন তালুকদার,সমীর চন্দ্র তালুকদার,সজীব রায়,সদস্য শীলা বর্মণ ও অলকা বর্মণ প্রমুখ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক বাবু অশোক তালুকদার বলেছেন,আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার রুপরেখা প্রণয়ন করা হয়েছে সেখানে সকল ধর্মের মানুষের সম-অধিকারের কথা বলা হয়েছে। তিনি বলেন,এই জেলায় প্রকৃত কৃষক যারা অকাল বণ্যা ও হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের চিহিৃত করে সরকারের প্রণোদনা যেন সঠিকভাবে কৃষখদের মাঝে বিতরণ করার আহবান জানান।

সংগঠনের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত বলেছেন,১৯৭১ সালে সকল ধর্মের মানুষের অংশগ্রহনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছিল। কাজেই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের সমধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি দলের একজন কর্মী হিসেবে সুনামগঞ্জ জেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও ক্ষদ-নিগোষ্টির কল্যাণে তাদের দল কাজ করবে বলে তিনি সকলের সহযেগিতা কামনা করেন। ##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১০

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১১

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১২

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৩

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৪

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৬

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৭

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

১৮

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

২০