চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান, বাড়ি বাড়ি সচেতনতা অব্যহত - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান, বাড়ি বাড়ি সচেতনতা অব্যহত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যহত রয়েছে টিম-৭ এর।

সোমবার (০২ নভেম্বর-২০২৬) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পুরহিত সাধন সমিতি মোড়, মৌলভীপাড়া, জালি বাগিচাপাড়া, পোষ্ট অফিস এলাকা, রাজারামপুর গোরস্থান সহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।

পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

অভিযান চলাকালে টিম-৭-এর সদস্যরা এলাকার অলিগলি, বসতবাড়ির আশপাশ ও বিভিন্ন স্থানে ঘুরে দেখেন।

এ সময় যেসব পাত্রে বৃষ্টির পানি বা অন্য কোনো কারণে পানি জমে ছিল, সেগুলো চিহ্নিত করে বদ্ধ পানি অপসারণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং বাড়ির আশপাশে কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয়-সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এতে সাধারণ মানুষকে নিজেদের বাড়ি, আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।

পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক অভিযান পরিচালনা করলেই হবে না; এ ক্ষেত্রে প্রয়োজন জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

এ জন্য পরিবার থেকে শুরু করে পাড়া-মহল্লার প্রতিটি মানুষকে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ করে বর্ষা-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা অপসারণ এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়েও জনসচেতনতা বাড়ানো জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করেন।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, সাংবাদিক ফয়সাল আজম অপু, জাকির হোসেন পিংকু, আরমান হোসেন, পৌরসভার কর্মকর্তা ফারুক হোসেন, পৌরসভার অন্যান্য কর্মচারী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্কাউটের সদস্যরা।

ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে ডেঙ্গুর ঝুঁকি কমাতে এক দিনের অভিযান যথেষ্ট নয়; বরং নিয়মিত নজরদারি, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মশার প্রজননস্থল নির্মূল করতে হবে।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা ও সন্তান সংসদের মানববন্ধন

১

ডেঙ্গু ঠেকাতে মাঠে টিম-৭, দুই দিনে দুই ওয়ার্ডে ব্যপক অভিযান—ধ্বংস লার্ভা, বাড়ছে সচেতনতা

২

ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন

৩

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪

তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

৫

সংযুক্ত আরব আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে সরকারি বিদ্যুৎ

৭

অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন।

৮

পাওখালী থেকে গণসংযোগ শুরু করলেন ‘গরিবের নেতা’ শফিকুল ইসলাম বাবু।

৯

১১ বছরের শিশু আমিনুর রহমান নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি

১০

হাওরে নৌকা পারাপারে এক গুয়েমি সংবাদ প্রকাশ নিয়ে স্থানীয় সাংবাদিককে দোষারোপ: স্বচ্ছতা দাবি ইজারাদারের

১১

গারো পাহাড় কেটে পাথর-বালু লুট পাট, হুমকিতে জীববৈচিত্র্য ও পর্যটন

১২

চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের অভিযোগে ডিলারকে কারাদণ্ড, বাতিল হচ্ছে ডিলারশিপ

১৩

মাদকবিরোধী কমিটির সদস্য হওয়ায় স্বর্ণকারের বাড়িতে হামলার অভিযোগ, আহত ৬

১৪

মাদকমুক্ত বানিয়াচং চাই: সুস্থ সমাজ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক 

১৬

তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও-

১৭

বানিয়াচংয়ে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি নওজোয়ান বনাম তোফাজ্জল মেম্বার একাদশ

১৮

ব্রিজের মুখে বিপদ, প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল

১৯

বদলগাছী উপজেলার ৬নং বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন মো: সাজ্জাক হোসেন

২০