আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি - আলোর সকাল
দিরাই প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার (২৪ মে) বিএনপি নেতারা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত উভয় পক্ষের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মানিক সামাদ তালুকদার ও আজাদ মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন তরুণ দলের আহ্বায়ক সুহেল মিয়া, যুগ্ম আহ্বায়ক উলাদ মিয়া এবং রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, আলীনগরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা চাই আল্লাহ যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে।

উল্লেখ্য, গত ১২ মে বিকেলে ইউপি সদস্য শাহদ্বীপ আলী ও যুবলীগ নেতা আব্দুল মুহিতের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত রতন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১০

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১১

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১২

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৩

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৪

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৬

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৭

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

১৮

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

২০