তাহিরপুরে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি - আলোর সকাল
মোঃ শফিকুল ইসলাম
১১ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে এক ব্যক্তির ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের মুফতি সাইফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাসায় অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে একটি ভুয়া আইডি থেকে তার ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে দেখেন তিনি। একই সঙ্গে তাকে নিয়ে জঙ্গি সংশ্লিষ্ট ট্যাগ ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এছাড়াও ওই আইডি থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করা হচ্ছে বলে জিডিতে উল্লেখ করেছেন ভুক্তভোগী।

অভিযোগে বলা হয়, “হানি হানি” নামের একটি ফেসবুক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে। অভিযুক্ত আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মুফতি সাইফুল ইসলাম বলেন, “আমার ছবি ও নাম ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করেছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

তাহিরপুর থানার দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১২

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৩

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৪

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৫

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৬

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

১৭

দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় 

১৮

আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শেখ আলাউদ্দিন সোহেল।

১৯

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

২০