তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার।
২৭ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা”-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন সাহেব।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল কাদের চৌধুরী (আঁকা বাবুল)। এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, হেফজখানার দায়িত্বশীলগণ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ প্রজন্মই দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে বলেও বক্তারা উল্লেখ করেন। তারা শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয় রোধে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। “তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসা” শুধু শিক্ষা প্রদানই নয়, বরং এতিম ও অসহায় শিশুদের লালন-পালন এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা দেশবাসী এবং প্রবাসী ভাই-বোনদের কাছে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, হেফজখানার কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সফলতার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির উন্নয়নমূলক কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদ্রাসার সার্বিক উন্নয়ন, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম সাদ্দাম

দিরাই-শাল্লাবাসিসহ দেশবাসিকে অশোক তালুকদারের ঈদুল আযহার শুভেচ্ছা।

উন্নয়নের প্রত্যয়ে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানালেন মোঃ মানিক মিয়া

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী সৈয়দ সাইফুল ইসলাম

ঈদের ছুটিতেও জনগণের সেবায় ব্যস্ত তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী

উত্তর বংশীকুন্ডায় ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আবেগময় বার্তা চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার হোসেনের

ঈদুল আজহা উপলক্ষে বড়দল উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডে শুভেচ্ছা বার্তা ও সামাজিক অঙ্গীকার ঘোষণা

অল ওয়েদার সড়কে পিক আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের৩জন নিহত

১০

মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত ১ আহত ১ 

১১

সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবিরের ঈদুল আজহা শুভেচ্ছা ও উন্নয়ন প্রতিশ্রুতি

১২

বীর মুক্তিযোদ্ধা সুবেদার রফিক উল্লাহ ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৩

তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

১৪

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের প্রতিবন্ধী বাবা-মায়ের শেষ ভরসা হারিয়ে পাকুরিয়াজুড়ে শোকের মাতম

১৫

দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার নিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মোহাম্মদ রিপন মিয়া

১৬

উখিয়ায় বিজিবির বড় অভিযান: ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, চোরাকারবারিরা পলাতক 

১৭

ঈদুল আজহার শুভেচ্ছায় মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান মো: বাবুল আক্তার। 

১৮

পুংঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান ইন্জিনিয়ার মেহেদী হাসান 

১৯

মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ ছাত্রদলের সভাপতি ঈদুল আযহা শুভেচ্ছা বার্তা হৃদয়।

২০