লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয় - আলোর সকাল
শাহ মোঃ সারওয়ার জাহান
৬ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইউনিয়নভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় লক্ষীপুর বাজার-এ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে ইউনিয়নভিত্তিক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনে দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে।”

তিনি আরও জানান, কুলিয়ারচর ও ভৈরব উপজেলা-এর ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মাদক প্রতিরোধে সামাজিক স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান এবং উপসচিব মো. শাহাদত হোসেন কবির।

সভায় মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন। এছাড়া বক্তব্য দেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির শাহাদত সুমন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসীন।

বক্তারা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে যুবসমাজকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণাধীন লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন। প্রতিমন্ত্রীর সফরসঙ্গী গানম্যান মো. আরমান মিয়ার সূত্রে জানা যায়, বিকেলে তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা-এ আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক গ্রেফতার।

তাহিরপুরে ভোগান্তির আরেক নাম সাধেরখলা খালের ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর।

মুন্সিগঞ্জের টরকিতে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ডিবি-পুলিশের যৌথ অভিযানে ধরা ৩ জন।

ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন

শ্রীধরপাশা শাহী ঈদগাহ এর নির্মাণ কাজ শুভ উদ্বোধন 

ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি।

১০

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি।

১১

সুনামগঞ্জে উন্মাদনার আড়ালে উদ্বেগ: হাওরপাড়ে বিশ্বকাপ ফুটবল ও দুই শিবিরের লড়াই

১২

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

মুন্সিগঞ্জ পঞ্চসার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা ইকবাল পাঠান।  

১৪

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

১৫

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়

১৬

মধনগরে বংশকুন্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

১৭

সিলেটের কানাইঘাটে   চোরাচালান বিরোধী অভিযানে  ভারতীয় ৮০০ কেজি চা পাতাসহ আটক ৩

১৮

মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকা বাসীর লিখিত অভিযোগ 

১৯

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মননা পুরস্কার পেলেন কানাইঘাট থানার ওসি মো:আমিনুল ইসলাম

২০