৪ নং বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক পদ নিয়ে বিতর্ক তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৩ জুন ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ নং বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক পদ নিয়ে বিতর্ক তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নং বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক পদ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিতর্ক ও আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

দলীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ ডিসেম্বর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নার স্বাক্ষরে ৩৪ সদস্যবিশিষ্ট ৪ নং বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের কমিটি অনুমোদন করা হয়। ওই কমিটিতে রাখাব উদ্দীনকে সভাপতি, আবুল হাসান খাইরুলকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান (পিতা- জয়নাল আবেদীন, গ্রাম- দীঘলবাঘ শিংবাড়ি)কে প্রচার সম্পাদক করা হয়।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ব্রাহ্মণগাঁও নোয়াপাড়া গ্রামের মিজান (পিতা- আজিজুল ইসলাম) নিজেকে ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। তাদের দাবি, তিনি অনুমোদিত কমিটির সদস্য নন এবং দলীয় অনুমোদন ছাড়াই ওই পদ ব্যবহার করে আসছেন।

এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাখা উদ্দিন বলেন, “কমিটির প্রচার সম্পাদক মিজানুর রহমান বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। অন্য যে ব্যক্তি নিজেকে প্রচার সম্পাদক পরিচয় দিচ্ছেন, তিনি কমিটির কেউ নন।”

উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসান রাসেল বলেন, “প্রচার সম্পাদক পদে যিনি রয়েছেন, তার জীবনবৃত্তান্ত আমাদের কাছে সংরক্ষিত আছে। তিনি বিদেশে অবস্থান করায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নন। তার অনুপস্থিতির সুযোগে অন্য একজন নিজেকে প্রচার সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছেন। তার কোনো সিভি আমাদের কাছে নেই এবং তিনি অনুমোদিত কমিটির সদস্যও নন।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিজানুর রহমান। তিনি বলেন, “কমিটি ঘোষণার এক মাস পর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমার কাছ থেকে সিভি নিয়েছেন এবং আমাকে প্রচার সম্পাদক হিসেবে পরিচয় দিতে বলেছেন। আমি যদি কমিটির কেউ না হয়ে থাকি, তাহলে গত তিন বছর ধরে কেন এ বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি? এখন কেন বিষয়টি সামনে আনা হচ্ছে?”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে ছাত্রদলের এক নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লেখালেখির ঘটনার পর আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষারোপ করা হচ্ছে এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, “ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ইউনিয়ন ছাত্রদলের একাধিক নেতাকর্মী বিষয়টি জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

২

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৩

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৪

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৫

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

৬

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

৭

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

৮

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

৯

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১০

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১১

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১২

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৩

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৪

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৫

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১৬

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৭

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৮

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৯

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

২০