দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ। - আলোর সকাল
মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি: মোঃ রিয়াদ হোসেন।
১৪ জুন ২০২৬, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

সারাদেশে স্বাস্থ্যসেবায় নতুন অগ্রগতি হিসেবে আজ রোববার একযোগে ১০টি সরকারি হাসপাতালে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা উদ্বোধন করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালেও ‘প্রয়োজনে’ আইসিইউ সেবা চালু করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে আমার বিক্রমপুরকে বলেন, আইসিইউ ইউনিট প্রস্তুত রয়েছে। কোনো রোগীর প্রয়োজন হলে আজ থেকেই তাকে আইসিইউ সেবা দেওয়া যাবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হলেও জনবল সংকটসহ নানা কারণে দীর্ঘদিন ধরে সেবাটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। ফলে জেলার গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা আশপাশের জেলার হাসপাতালে নিতে হতো।

২০২১ সালের করোনা পরিস্থিতির সময় মুন্সিগঞ্জে আইসিইউ সুবিধার অভাব নিয়ে ব্যাপক আলোচনা হয়। তখন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতালে আইসিইউ চালুর দাবি জানান।

দীর্ঘ প্রতীক্ষার পর সেই দাবি বাস্তবায়নের অংশ হিসেবেই এখন হাসপাতালটিতে আইসিইউ সেবা চালু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে দেশের ১০টি জেলার সরকারি হাসপাতালে একযোগে এই আইসিইউ সেবা উদ্বোধন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

বাগমারা উপজেলা জুড়ে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার:ধ্বংসের মুখে তরুণ-সমাজ

ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।

সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১ কোটি ২৫ লাখ মানুষের প্রাণের দাবি: ঢাকা–ময়মনসিংহ ডাবল রেললাইন বাস্তবায়নের আহ্বান

১০

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার

১১

লোহাগাড়ায় খাটের নিচ থেকে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার, যুবক গ্রেফতার

১২

পুরান লাউড়ে উপদেষ্টা পরিষদ গঠন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান:

১৩

আশুগঞ্জে হাত-পা বেঁধে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

লবণচরা থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ ১মাদক কারবারি গ্রেফতার।

১৫

বাগমারা’য় মাদকের ভয়াবহ বিস্তার, ধ্বংসের মুখে যুবসমাজ: কঠোর পদক্ষেপের দাবি-জনতার

১৬

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ নৌ ডাকাত গ্রেপ্তার

১৭

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

১৮

ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

১৯

ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই —- কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

২০