প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আলতাফ হোসেন - আলোর সকাল
মোঃ সাগর হোসেন, খুলনা।
৩০ জুলাই ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আলতাফ হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আলতাফ হোসেন তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, তার নামে প্রকাশিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে জড়িয়ে তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রতিবাদলিপিতে মো. আলতাফ হোসেন উল্লেখ করেন, তিনি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তার দাবি, প্রকাশিত প্রতিবেদনে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদটি রিপোর্টারের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও কল্পনাপ্রসূত বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মো. আলতাফ হোসেন ওই প্রতিবেদনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ধরনের ভিত্তিহীন সংবাদ একজন নিরীহ মানুষের সম্মানহানি ঘটানোর পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

তিনি পত্রিকার সম্পাদক, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। পাশাপাশি, যদি কোনো ব্যক্তি বা সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ভুয়া

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আলতাফ হোসেন

প্রাইভেট স্কুলে অভিভাবকদের প্রতি অবহেলার অভিযোগ: সম্মানজনক পরিবেশ নিশ্চিতের দাবি

অপরাধ দমনে সক্রিয় ভূমিকা: সুনামগঞ্জে আলোচনায় ওসি রতন শেখ পিপিএম

তাহিরপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শিশু বয়সে বিয়ের চেষ্টা, সুনামগঞ্জ আদালত এলাকা থেকে কিশোর-কিশোরীকে হেফাজতে নিল পুলিশ

সিলেটের কানাইঘাটে নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন মিজ সুমাইয়া ফেরদৌস

সিলেটের কানাইঘাটে লোভাছড়া পাথরসহ গ্রেফতার-২

তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক

জৈন্তাপুরে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমন্ত্রীকে ঐতিহ্যবাহী খাঁশিয়া পান-সুপারির মালা দিয়ে বরণ করলো ক্ষুদে শিক্ষার্থীরা

১০

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১১

জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতা আবুল খায়ের সজল আটক

১২

শিবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

১৩

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৪

যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক 

১৫

তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক

১৬

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ব্রাহ্মণগাঁও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

১৭

সাংবাদিক তুরাবের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হউক ডা. শফিকুর রহমান

১৮

সিলেটে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল!বাংলাদেশে আমরা আর কোন ফ্যাসিবাদ চাই না: বিরোধী দলীয় নেতা

১৯

তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত।

২০