শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা।  - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা। 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর, প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক বাড়ি দখলের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী উপজেলার মুরাদপুর গ্রামের বাসিন্দা রোকসানা বেগম। তিনি সুনামগঞ্জের দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, গত ৯ জুলাই ২০২৬ পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে, পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগ অনুযায়ী, হামলার সময় প্রধান আসামি সোহেদ আলম রামদা প্রদর্শন করে আলমারির চাবি ছিনিয়ে নেন। পরে অন্য আসামিরা আলমারি খুলে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা এবং জমির ধান বিক্রির ৪ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, বাদী বাধা দিলে নারী আসামিরা তাকে চুল ধরে টেনে ঘরের বাইরে এনে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও অভিযুক্তদের সশস্ত্র অবস্থানের কারণে কেউ বাড়িতে প্রবেশের সাহস পাননি বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে বলা হয়, পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা সেখান থেকে সরে যায়। পরবর্তীতে বাদীর ভাই ও গ্রামবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে পিত্রালয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া ১৪ জুলাই পুলিশ বাড়ি থেকে কিছু ধান, গরু ও কৃষি মেশিন উদ্ধার করে বাদীর ভাইয়ের জিম্মায় দেয় এবং বসতঘরে তালা লাগিয়ে রাখে বলে মামলায় দাবি করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার পর আসামিপক্ষ বাদী, তার স্বামী ও দুই ছেলের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করে এবং ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়ায় তারা বাড়িতে ফিরতে পারেননি। পরে আদালত থেকে জামিন পাওয়ার পর ১৬ জুলাই বাড়িতে ফেরার উদ্যোগ নিলে অভিযুক্তরা পুলিশের দেওয়া তালা ভেঙে জোরপূর্বক ঘরে প্রবেশ করে। অভিযোগে বলা হয়েছে, তারা ঘরের অবশিষ্ট মূল্যবান মালামাল, ধান, চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র ও জমির দলিলপত্র নিয়ে যায় এবং বসতঘর দখলে নেয়। এরপর থেকে বাদী ও তার পরিবার বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, একাধিকবার থানায় সহযোগিতা চাইলেও পুলিশ তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়। বর্তমানে আসামিরা তার বসতঘর দখলে রেখে সব মালামাল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় সোহেদ আলম, আক্কল আলী, কুহিল, নুর ইসলাম, সামছু আলম, সূর্য আলম, অলি, সুনেকা, সফারুন, হুসনারা ও লাকীসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

বাদী আদালতের কাছে অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওর সুরক্ষায় ১৩ দফা নির্দেশনা জারি উচ্চ স্বরে মাইক ও গান বাজানো নিষিদ্ধ, বাধ্যতামূলক হাউসবোট নিবন্ধন

শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা। 

মুন্সীগঞ্জে দেড় লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস।

১০৬ গ্রাম স্বর্ণ আত্মসাতের অভিযোগ), সৌদি ফেরত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রযুক্তি হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার’ রোগী সেবায় অনন্য দৃষ্টান্ত।

সরলতার সুযোগে সর্বনাশ! সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার লুট, গ্রেপ্তার ৩

অবশেষে চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের আইনজীবীর মাধ্যমে জামিন পেলেন ৭ আসামি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল: এনসিপির বক্তব্যের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নে লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

১০

শিবগঞ্জের চৌডালা রোডে পেট্রোল পার্টিকে ব্রিফিং ও খাবার বিতরণ

১১

ময়মনসিংহে ১০ দিন পর কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

১২

জৈন্তাপুরে সারি-৩ বালুমহাল পরিদর্শন, অভিযোগের সত্যতা পায়নি প্রশাসন

১৩

দুপুর সাড়ে ১২টাতেও অফিসে অনুপস্থিত ধর্মপাশার পিআইও

১৪

জৈন্তাপুরে সারি-৩ বালুমহালে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মেলেনি, সরেজমিনে প্রশাসনের পরিদর্শন

১৫

কানাইঘাট থানার আগফৌদ নারায়নপুরের আজিজুর রহমান হত্যা মামলার আসামী গ্রেফতার*

১৬

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

১৭

উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ।

১৮

ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ভুয়া

১৯

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আলতাফ হোসেন

২০