গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল - আলোর সকাল
ফয়সাল আজম অপু: নিজস্ব প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং কৃষকের বিভিন্ন ন্যায্য দাবিতে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বারঘরিয়ার দৃষ্টিনন্দন পার্কে বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতি (বিএসকেকেএস) বারঘরিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মো. আর বক্কর সিদ্দিক-এর সভাপতিত্বে ও মোঃ রেন্টু আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ও ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সুকান্ত সফি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামী আমীর হাফেজ মাওলানা আব্দুল আলিম, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির, উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুলাহ আহমেদ নাজিব, সমাজসেবক মো. মতিউর রহমান (মতিন), দলিল লেখক আশাদুল ইসলাম এবং সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি সাংবাদিক ফয়সাল আজম অপু।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা শাহনেয়ামতুল্লাহ। সার্বিক পরিচালনায় ছিলেন মো. শাহীন আকতার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মো. আবুল খায়ের মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ফয়সাল আজম অপু বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ আমাদের ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনের প্রেরণা জোগাবে।”

আহতদের দ্রুত সুস্থতা কামনা করে
তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে। অথচ আজ কৃষক উৎপাদনের প্রতিটি ধাপে নানা সংকটের মুখোমুখি। সার, বীজ, কীটনাশক, সেচ, জ্বালানি ও বিদ্যুতের ব্যয় বৃদ্ধি কৃষকের জীবনকে কঠিন করে তুলেছে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিবান্ধব নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে কৃষকের ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কৃষকের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০