জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস - আলোর সকাল
তোফাজ্জল ইসলাম, জামাল গঞ্জ, সুনামগঞ্জ।
১১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

সুনামগঞ্জের জামালগঞ্জে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা দেবে কারিতাস বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে নয় মাস মেয়াদি এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।মঙ্গলবার জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রকল্প পরিচিতি সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে সভায় প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবির।

সভায় জানানো হয়, ২০২৬ সালের আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় উপজেলার ৩ নম্বর ফেনারবাক ও ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ফসল, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই দুই ইউনিয়নের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকা ব্যাহত হয়।

কারিতাস বাংলাদেশের সিলেট অঞ্চল, কারিতাস ইন্টারন্যাশনালিসের সদস্যদের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ফেনারবাক ইউনিয়নের ১৯০টি এবং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ১৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এককালীন ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেয়া হবে। পাশাপাশি নির্বাচিত পরিবারগুলোকে বিকল্প জীবিকা ও কৃষি উপকরণ সংগ্রহের জন্যও আর্থিক সহায়তা দেয়া হবে।এছাড়া ‘কাজের মাধ্যমে অর্থ’ কর্মসূচির আওতায় স্থানীয় কমিউনিটির অবকাঠামো পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হবে। বন্যা-পরবর্তী স্বাস্থ্যবিধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং ফসল, গবাদিপশু ও গৃহস্থালি সম্পদ সুরক্ষার বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হবে।সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শামসুল হক, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মিয়া, ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র, উপজেলা কো-অর্ডিনেটর প্রণয় পিউরিফিকেশন, প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েকসহ কারিতাসের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১০

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১১

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১২

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৩

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৪

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৫

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৬

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

১৭

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

১৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

২০