তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ - আলোর সকাল
admin
২৪ অগাস্ট ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরে দরিদ্র, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনে মানবিক সহায়তা সংস্থা ‘ইরা’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী।

উদ্বোধনী বক্তব্যে মো. জুনাব আলী বলেন, সমাজের প্রতিটি দরিদ্র, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবার যেন তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা পায়, সে লক্ষ্যেই মানবিক সহায়তা সংস্থা ‘ইরা’র এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, শুধু সহায়তা গ্রহণ করলেই হবে না; এই অনুদানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। ছোট পরিসরে হলেও কোনো আয়মূলক কাজে বিনিয়োগ করে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং সমাজের বিত্তবানরা সম্মিলিতভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, দরিদ্র, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব এবং তাদের স্বাবলম্বী হওয়ার পথে সহায়তা করতেই নগদ অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা মানবিক সহায়তা সংস্থা ‘ইরা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই অর্থ তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি আয়মূলক কাজে ব্যবহার করে পরিবারকে কিছুটা স্বচ্ছল করার সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, মানবিক সহায়তা সংস্থা ‘ইরা’র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০