বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু - আলোর সকাল
শফিকুল ইসলাম শফিক,
৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু, এরিমধ্যে প্রচারনা শুরু করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় এসেছেন। এলাকার স্বনামধন্য সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে এলাকায় সুপরিচিত মুখ আনিসুল হক বাচ্চু ।

আনিসুল হক বাচ্চু ইউনিয়নের সাউদপাড়া গ্রামের সাবেক ২ বারের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের সুযোগ্য সন্তান। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং এলাকার নিপীড়িত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

আনিসুল হক বাচ্চু বলেন,আমি আপনাদের ঘরের সন্তান। আমার পিতা মরহুম নুরুল ইসলাম দীর্ঘ ২ বার এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সততা দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সবসময় গরিব-দুঃখী ও নিপীড়িত মানুষের পাশে ছিলেন। তিনি দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করেও নিজের জন্য কিছুই করেননি। যা কিছু করেছেন জনগণের জন্য করেছেন। আমি পিতার আদর্শ ধারণ করে সবসময়ল মানুষের পাশে থাকবো। এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া পেলে আমিও তার দেখানো পথে এবং দলের আদর্শ নিয়ে জনসেবা করতে চাই।

তিনি আরও বলেন,আমার স্বপ্ন একটি শিক্ষিত, দুর্নীতিমুক্ত ও উন্নত বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন গড়তে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বন্যা নিয়ন্ত্রণ হবে আমার প্রথম অগ্রাধিকার। যুব সমাজের কর্মসংস্থান এবং অসহায়,বিধবা এবং মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য।

ইতোমধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও হাট-বাজারে জনগণের সাথে মতবিনিময় শুরু করেছেন। বাবার আদর্শ, ছেলের অঙ্গীকার বংশীকুন্ডার উন্নয়ন এবার এই স্লোগান নিয়ে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলে যাচ্ছেন।

স্থানীয় মুরব্বিরা বলেন,মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান ছিলেন জনতার নেতা। ন্যায় বিচারক হিসেবেও ছিলেন অবিচল, বলিষ্ঠ ভুমিকা নিয়ে জনস্বার্থের কর্মকান্ড রক্ষা করেছেন। তার ছেলে বাচ্চুও ঠিক বাবার মতোই মানুষের পাশে আছেন। সে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থাকেন। এলাকার উন্নয়নের জন্য এমন মানুষই আমাদের প্রয়োজন।

আমরা চাই নতুন,শিক্ষিত সৃজনশীল ও কর্মঠ নেতৃত্ব। বাচ্চু ভাই শিক্ষিত এবং রাজনৈতিকভাবে সচেতন, সে ধৈর্য সহকার মানুষের কথা শোনেন। তার নেতৃত্বে আমাদের ইউনিয়ন অনেক এগিয়ে যাবে।

বাচ্চু ভাই সবসময় অসহায় মা-বোনদের খোঁজ খবর রাখেন ও বিপদে আপদে পাশে দাঁড়ান, আমরা চাই সে আমাদের চেয়ারম্যান হোক।

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে মরহুম নুরুল ইসলামের দীর্ঘদিনের জনপ্রিয়তা এবং আনিসুল হক বাচ্চুর তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে এবারের নির্বাচনে তার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন সচেতন মহলের বিশ্লেষকরা।

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নবাসী নতুন নেতৃত্বের প্রত্যাশায় উৎসাহিত হয়েছে। আর সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে এখন আনিসুল হক বাচ্চু জনমনে জায়গা করে নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে -সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

ডেনমার্কে স্নাতক ডিগ্রীতে (ফার্স্ট ক্লাস) অর্জন করলেন গোয়াইনঘাটের আরিফুল হক পাপ্পু

তাহিরপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪

তাহিরপুরে বিআরডিবির চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে উপস্থিত ছিলেন এমপি কামরুজ্জামান কামরুল

অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচার মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে:সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যে প্রবাসীর নেশা

১০

বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১১

মধ্যনগরে আ.লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

১২

আগামীকাল সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

১৩

নান্দাইলে “5 Zero +” ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৪

জৈন্তাপুর সীমান্তে বিজিবি কঠোর অবস্হানে

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী

১৬

আইডিয়াল ভিশন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে

১৭

তাহিরপুরে দোকানের সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ।

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: জুনাব আলী

১৯

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ

২০