
সুনামগঞ্জের জামালগঞ্জে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এ অভিযান শুরু হয়। পরে উপজেলা রেস্ট হাউজ
থেকে জামালগঞ্জ শিল্পকলা একাডেমির আশপাশসহ বিভিন্ন এলাকার ড্রেন ও সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমদ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সামাজিক ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি শনিবার এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করার পাশাপাশি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন