চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৬ অক্টোবর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

ফয়সাল আজম অপু, সিনিয়র রিপোর্টার। চাঁপাইনবাবগঞ্জ 

সীমান্তবর্তী এলাকার তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবির এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণেরা মোবাইল ফোন মেরামতের কারিগরি দক্ষতা অর্জন করতে পারবেন। এর ফলে ভবিষ্যতে তাঁরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুন্দর ও নিরাপদ জীবন গঠনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং বিষয়ে প্রশিক্ষণ দেয় ৫৩ বিজিবি।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি; ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম; শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান; মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মনাকষা বিওপির কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকে ভোট দিলাম’ বলা নারীকে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আটক

১

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

২

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার

৪

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সিতে মিলল ২ কেজি হেরোইন, পলাতক ব্যবসায়ী

৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার, আহত ভাই

৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—শুভেচ্ছা জানালেন আক্তার হোসেন

৭

চাঁপাইনবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ১

৮

তাহিরপুরে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, সরেজমিন তদন্ত ও সুষম বাস্তবায়নের দাবি

৯

তাহিরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

১০

জাতীয় পরিচয়পত্রে ঢাকার ঠিকানা, ধনপুরে ভিজিডি কার্ডের দাবির ভিডিও ঘিরে প্রশ্ন

১১

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট, থানায় জিডি

১২

তাহিরপুরে ফুচকা খেতে বের হয়ে নিখোঁজ ১৫ বছরের আরাফাত

১৩

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ

১৪

গ্রেপ্তার এড়াতে প্রেস লেখা মোটরসাইকেল ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভোঁ-দৌড় 

১৫

শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা খাতুন ও টিআই আলমগীর হোসেনের শান্তি দাবি 

১৬

নাসিরনগরের ৬ নারী; চেইন স্বর্ণের চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!!

১৮

কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ

১৯

তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা।

২০